নির্বাচনী ইশতিহার

ব্রাহ্মণবাড়িয়া সদর-৩, রামরাইল ইউনিয়ন পরিষদ উন্নয়ন করা -

১. ব্রাহ্মণবাড়িয়া-৩ সদরকে একটি ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করা l
২. সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গঠন l
৩.মাদক মুক্ত ইউনিয়ন গঠন l
৪. সবার জন্য চিকিৎসা বাস্তবায়ন l
৫. চাকরির জন্য প্রস্তুত একটি শিক্ষিত যুবসমাজ প্রতিষ্টা করা l
৬. ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সংস্কৃতি ধারণ করা এবং আমাদের ইউপিকে পর্যটন বান্ধব করা l
৭. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত সকল এজেন্ডা প্রতিষ্ঠায় সমর্থন করা l

রামরাইলকে ভবিষ্যত উপযোগী ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসাবে তৈরী করা -

১. “ ব্রাহ্মণবাড়িয়া সদর মোবাইল অ্যাপ ” প্রস্তুত করা, যার দ্বারা আমাদের ইউনিয়নের সবাই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সুযোগ এবং সরকারি ডিজিটাল পরিষেবাগুলো ব্যবহার করতে পারে l
২. সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন করা l
৩. বিনামূল্যে কম্পিউটার প্রোগ্রামিং কোর্স এবং ইংরেজি শেখার কোর্সের মাধ্যমে সকলের জন্য ডিজিটাল শিক্ষা নিশ্চিত করা l
৪. সকলের জন্য বিনামূল্যে ডিজিটাল কোর্সের ব্যবস্থা করা l

সন্ত্রাস প্রতিরোধের জন্য জিরো টলারেন্স -

১. অপরাধের সাথে জড়িত সকলকে চিহ্নিত করা এবং আইন প্রয়োগকারী সংস্থা ও আমার ইউপির জনগণের সাথে একত্র হয়ে অপরাধকে দমন করা l
২. আমার ইউপির জনগণের জন্য আইনের শাসন ও শান্তি নিশ্চিত করা l

মাদক প্রতিরোধের জন্য জিরো টলারেন্স -

১. মাদক ব্যবসার জড়িত ছোট-বড় সবাইকে চিহ্নিত করে, আইন প্রয়োগকারী সংস্থা এবং আমার ইউপির জনগণের সাথে একত্রিতভাবে তাদের আইনের শাসনের আওতায় আনা l
২. মাদকাসক্তদের শনাক্ত করা এবং সরকারি সংস্থা ও এনজিও-র সহযোগিতায় তাদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা।
৩. যথাযথ পুনর্বাসনের পর, মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যবস্থা করে দেয়া এবং চাকরি/ব্যবসার সুযোগ করে দেয়া l
৪. সকল স্কুল, কলেজ, মসজিদ, মন্দিরে মাদকাসক্তির বিরুদ্ধে শিক্ষা উপকরণ প্রদান করা l
৫. মাদকের খুচরা বিক্রেতাগুলি চিহ্নিত করে তাদের বিক্রি প্রতিরোধ করা l
৬. " প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো ", মাদক প্রতিরোধ করে আমাদের ইউপিকে ১০০% ভাগ মাদক মুক্ত সমাজে পরিণত করা l

একটি বাস্তবসম্মত এবং পরিকল্পিত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা -

১. থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারী স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের স্থান গুলিতে যথাযথ চিকিৎসা সুবিধা নিশ্চিত করন। কর্তব্যরত ​​ডাক্তার, নার্স, টেকনিশিয়ানদের আমাদের ইউপিবাসীদের সেবা প্রদান নিশ্চিত করন l
২. বিনামূল্যে মাসিক স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করা হবে যেখানে ঢাকা থেকে দুইজন মেডিকেল চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা দেবেন l
৩. ডায়াবেটিস পরীক্ষা, চোখের দৃষ্টি পরীক্ষা, মা ও শিশু স্বাস্থ্যের জন্য বিনামূল্যে মাসিক মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে l
৪. " বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না " এই লক্ষ্য নিয়ে সকল উদ্যোগ বাস্তবায়ন করা l

চাকরির জন্য যোগ্য, এরকম যোগ্যতা সম্পন্ন একটি শিক্ষিত যুব সমাজ তৈরি করা -

১. ১০০% যুব জনসংখ্যা শিক্ষিত করন (প্রথাগত বা প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে) l
২. প্রযুক্তিগত প্রশিক্ষণের জন্য তরুণদের কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করা l
৩. যুবকদের চাকরির নিয়োগ পেতে সাহায্য করা l
৪. নতুন কৃষি প্রযুক্তি, খামার, প্রযুক্তিগত স্টার্ট আপ করতে ব্যবসায়িক মনোভাব সম্পন্ন যুবকদের সাহায্য করা l

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত সকল নির্বাচনী এজেন্ডা প্রতিষ্ঠায় সমর্থন করা

Scroll to Top
Scroll to Top